তিন ভাইয়ের ভিটে
Manik
নবগ্রামের পুরোনো দোতলা বাড়িটার উঠোনে জামরুল গাছ, দেয়ালে একটা বন্ধ হয়ে যাওয়া পেন্ডুলাম ঘড়ি। হেডমাস্টার অনিল মজুমদার হঠাৎ চলে গেলেন, আর কাজ মিটতে না মিটতেই তিন ছেলে বসল একটাই প্রশ্ন নিয়ে: বাড়ি বেচবে, না রাখবে? প্রত্যেকের পকেটে টানাটানি, প্রত্যেকের বুকে পুরোনো অভিমান। আর বারান্দার কোণে চুপ করে বসে আছেন মা।